Scripture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Scripture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০

শ্রী রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের  একাদশতম বার্ষিক অনুষ্ঠান

শ্রী রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের একাদশতম বার্ষিক অনুষ্ঠান


নিজস্ব সংবাদদাতা ,জলপাইগুড়ি : শ্রী রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের  একাদশতম বার্ষিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল পৌরসভার প্রয়াস হল। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এছাড়াও স্বাগত ভাষণ ও বার্ষিক বিবরণী পাঠ ও সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। আলোচনা মায়ের দৈবীরূপ , মায়ের মাতৃভাব,  কবিতা পাঠ , গীতিআলেখ্য সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি  রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামীজীরা,   রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের  সম্পাদিকা মিতালী দত্ত , কৃষ্ণা সরকার, তাপসী রায়, সোমা সাহা সহ পাঠচক্রের  সদস্যা বৃন্দরা।
                                                                                 

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সরস্বতী পূজা

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সরস্বতী পূজা


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বৃহস্পতিবার সকালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হল। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথীতে এ দেবীর পূজার আয়োজন করা হয়। সারা দেশের ন‍্যায় হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ‍্য দিয়ে জলপাইগুড়িতেও পালিত হল বিদ‍্যার দেবী সরস্বতী পূজা। অন্ধকার দূর করতে কল‍্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা জানান শিক্ষার্থী ও ভক্তরা। 'বিদ‍্যা ও জ্ঞান অর্জনের জন্য সরস্বতী মহাভাগে বিদ‍্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ‍্যাংদেহী নমোহস্ততে' এ মন্ত্র উচ্চারণ করে সরস্বতী দেবীর পূজা অর্চনা করেন ভক্তরা। এদিন হিন্দু পরিবারের শিশুদের হাতেখড়ি দেখা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। এদিন পূজো শেষে রামকৃষ্ণ মিশন আশ্রমে শিশুদের হাতেখড়ির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদেরকে নতুন স্লেট ও পেনসিল দিয়ে অক্ষর লেখার আশ্রমের স্বামীজীরা । পূজা শেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।
                                                                                   

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজা

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজা

নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত সরস্বতী পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিএসএফ ব্যান্ডের অনুষ্ঠান সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে বিএসএফ ব্যাংক ছাড়াও আরও বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে যার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে আজ জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারি মহাশয় এর জন্মদিন সেই জন্মদিন আজ জলপাইগুড়ি প্রেসক্লাবের মঞ্চে সেলিব্রেট করা হবে বলে জানালেন জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি শ্রী শান্তনু কর মহাশয় এছাড়াও সকাল থেকেই রয়েছে ভোগের প্রসাদ খিচুড়ি বিতরণ প্রায় 10,000 মানুষদের জন্য এই আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকের এই অনুষ্ঠান চলবে এবং খিচুড়ি বিতরণ অনুষ্ঠান চলবে এরপর ক্লাবের সদস্যদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং জলপাইগুড়ি প্রেসক্লাবের প্রত্যেক জন সদস্যদের সপরিবারে আমন্ত্রণ রয়েছে আজকের এই দিনে আজ সন্ধ্যা কালীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারি জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি সান্তনু কর মহাশয় জানান বিগত তিন বছর ধরে যেভাবে অঙ্কন প্রতিযোগিতা শহর জেলার বিভিন্ন ব্লকের স্কুল গুলোতে পরিদর্শন করে বিশেষ প্রতিমা মন্ডপ সজ্জা আলোকসজ্জা ইত্যাদি বিভিন্ন বিষয় দেখে পুরস্কৃত করা হয় এবারও তার ব্যতিক্রম নেই এ বছরও জলপাইগুড়িতে মোট পাঁচটি ব্লকের স্কুলগুলো কে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সভাপতি শান্তনু কর মহাশয় পাশাপাশি জলপাইগুড়ি আপামর জনসাধারণকে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ও সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বাইট- সান্তনু কর (জলপাইগুড়ি প্রেসক্লাব এর সভাপতি)
                                        
ফানিন্দ্রদেব বিদ্যালয়ের সরস্বতী পূজা

ফানিন্দ্রদেব বিদ্যালয়ের সরস্বতী পূজা


সংবাদদাতা ,ধীমান রায় ,জলপাইগুড়ি :সরস্বতী হলেন বাংলার আদি বুদ্ধিজীবী কায়স্থ কুলের কুলদেবী । আজ বিদ‍্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই স্কুল , কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজো শুরু হল।  পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে  সরস্বতী পূজা শুরু হয়। ফনীন্দ্রদেব  বিদ‍্যালয়ের ছাত্র , শিক্ষক , শিক্ষিকারা অঞ্জলির দিয়ে বিদ‍্যার দেবীর আরাধনায় মেতে উঠে ।


সুনিতা বালা সদর বালিকা বিদ্যালয়ের সরস্বতী পূজা

সুনিতা বালা সদর বালিকা বিদ্যালয়ের সরস্বতী পূজা


সংবাদদাতা : ধীমান রায় ; জলপাইগুড়ি :  সরস্বতীর বিশেষ অর্থ জোতিময়ী। কালক্রমে সরস্বতী হয়ে ওঠেন ভাষার দেবী । সরস্বতী হলেন বাংলার আদি বুদ্ধিজীবী কায়স্থ কুলের কুলদেবী । আজ বিদ‍্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই স্কুল , কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজো শুরু হল।  পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পূজা শুরু হয়। সুনীতিবালা সদর উচ্চ বালিকা  বিদ‍্যালয়ের ছাত্রীরা , শিক্ষিকারা  অঞ্জলির দিয়ে বিদ‍্যার দেবীর আরাধনায় মেতে উঠে ।