নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। স্থান ইনকাম ট্যাক্স অফিস প্রাঙ্গণ। তিনটি বিভাগে ভারতীয় লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগ ক প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, বিভাগ খ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী।এদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে জলশহরে বাসিন্দারা ভীড় জমায়।
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
জেলা পরিষদ পক্ষ থেকে অনুভব হোমের আবাসিকদের পিকনিক
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :অনুভব হোমের আবাসিকদের নিয়ে পিকনিকের আয়োজন করলো রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদ। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিনের পিকনিক। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ও সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন । অনুভব হোমের চুয়ান্ন জন আবাসিকদের নিয়ে শিক্ষা মূলক ভ্রমণ এর পাশাপাশি পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের মেনু ছিল ভাত, ডাল,আলুর চিপ্ স , মাছ , মাংস , চাটনি মিষ্টি ।
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
ফিস ফুড মেলা
সংবাদাতা সুজয় রায় ,জলপাইগুড়ি :জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে শুরু হয়েছে ফিস ফুড মেলা । জলপাইগুড়ির ফিসার হোলসেল মার্চেন্ট আসোসিয়েশনের উদ্যগে ২৪ শে জানুয়ারী থেকে ২৬ শে জানুয়ারী শুরু হয়েছে মেলা। আর সেই মেলায় বাংলাদেশের যেমন এসছে ডাকাই জামদানি শাড়ি, বাংলাদেশের খেজুর গুড়, বাংলাদেশের ইলিশ মাছ । ইলিশ মাচ্ছ ব্যাবসায়ী বিস্বজিৎ দাস বলেন পেট্রোপল সিমান্ত দিয়ে এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের তিন টন বাংলার ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল । প্রতিদিনই মেলায় বিক্রি চলছে। ১২০০ গ্রামের সাইজ প্রতি কেজি-- ১৫০০/ টাকা, ১ কেজি ওজনের দাম ১২০০/ টাকা দরে দেদার বিক্রি হচ্ছে। মেলায় আসা মিহির সেনগুপ্ত বলেন মেলায় আসা এক মাত্র বাংলার ইলিশের জন্য ই। ইলিশ কিন বো না তা কি হয়। বাংলার ইলিশের পাশাপাশি খেজুড় গুড়ের ও চাহিদা তুঙ্গে । বাংলাদেশের খেজুর গুড় ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
দুঃস্থ ও গরিব শিশুদের বনভোজন করালেন রাজু জোকার
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :দুঃস্থ ও গরিব শিশুদের নিয়ে বৃহস্পতিবার বনভোজনে মেতে উঠলেন সমাজসেবী সুরেন্দ্র মণ্ডল। জলশহরের সবাই তাঁকে রাজু জোকার বলেই চেনে। বিগত সাত বছর ধরে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে এই ভাবেই তাদের মুখে একটু হাসি ও আনন্দ দিতে বনভোজনে মেতে ওঠেন। এদিন তিস্তাপাড়ের এক নম্বর স্পারে বনভোজনের আয়োজন করা হয়। এছাড়াও ভিক্ষাজীবিকার সঙ্গে যুক্ত মানুষেরা বনভোজনের আনন্দে মেতে উঠে। মেনু ছিল ভাত , মাংস , মাছ, দই ও মিষ্টি।
সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
উওরবঙ্গ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :উওরবঙ্গ উৎসব উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। আয়োজক উওরবঙ্গ উন্নয়ন বিভাগ । এদিনের শোভাযাত্রাটি আই এম এ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আগামী একত্রিশে জানুয়ারি পযর্ন্ত চলবে উওরবঙ্গ উৎসব । উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তেওয়ারী, পুলিশ সুপার অভিষেক মোদী , সমাজসেবী কৃষ্ণ কুমার কল্যাণী সহ শহরের বিশিষ্টজনেরা। এদিনের শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করার পর সরোজেন্দ্রদেব রায়কত কলা কেন্দ্রে সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে উওরবঙ্গ উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলন মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সাংস্কৃতিক মিলন উৎসব মিলন মেলা উপলক্ষে রবিবার মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।পরিচালনায় চব্বিশ নম্বর পৌর ওয়ার্ড কমিটি। মিলন মেলা হয়ে গেল দেশবন্ধুপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। সাংস্কৃতিক মিলন উৎসব মিলন মেলা শুরু হয় সতেরোই জানুয়ারি থেকে । রবিবার ছিল সাংস্কৃতিক মিলন উৎসব মিলন মেলার শেষ দিন। এদিন বিভিন্ন ধরনের প্রতিয়োগিতা মূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আয়োজন করা হয়েছিল সান্ধ্যকালীন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের । এদিনের মিলন মেলা প্রাঙ্গণে ওয়ার্ডের বাসিন্দারা সহ জলশহরের মানুষেরা ভীড় জমায়।
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
সেফ ড্রাইভ সেভ লাইফ অঙ্কন প্রতিয়োগিতা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :একত্রিশ তম রোড সেফটি সপ্তাহ উদযাপন উপলক্ষে অঙ্কন প্রতিয়োগিতা শুক্রবার অনুষ্ঠিত হল। সদর ট্রাফিক গার্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে। স্থান সদর ট্রাফিক অফিস। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অঙ্কন প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। বিষয় সেফ ড্রাইভ সেভ লাইফ । এগারো জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পযর্ন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল রোড সেফটি সপ্তাহ। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রদীপ সরকার , সদর ট্রাফিক ওসি শান্তা শিল সহ বিদ্যালয়ের শিক্ষিকারা।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
কিংবদন্তী শিল্পী শ্যামল মিত্রের জন্মদিন স্মরণ
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি : ফ্রেন্ডস অফ দি সোসাইটি জলপাইগুড়ি উদ্যোগে পরিচালিত প্রয়াত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের নব্বই তম জন্মদিনকে স্মরণ করে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মঙ্গলবার আয়োজন করা হল বান্ধব নাট্য সমাজে। এই উপলক্ষে কথা ও গানের মাধ্যমে কিংবদন্তী শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল । এরপর একে একে শহরের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন । প্রদীপ দেব, সুব্রত দাস, মনতোষ ভদ্র, চন্দন মিত্র, কৌশিক দেব , নিরুপম ভট্টাচার্য সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন । প্রয়াত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি মনোগ্রাহি আলোচনা উপস্থাপিত করেন আয়োজক সংস্থার মূল উদ্যোক্তা জ্যোতি প্রসাদ রায়। আগামীতে এই ধরনের অনুষ্ঠান করার প্রয়াস নেওয়ার কথা জানান উদ্যোক্তারা ।
রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
কলাকৌশলী নাট্য সংস্থা 45 বছর
সংবাদাতা সুজয় রায় ,জলপাইগুড়ি :4টা জানুয়ারি দুই হাজার কুড়ি জলপাইগুড়ি কলাকৌশলী নাট্য সংস্থা তারা 45 পূরণ করল। এর সাথে সাথে সফদার হাশমি স্মরণে এক পথনায়কেরউৎসবের আয়োজন করা হলো সমাজপাড়া মরে। সেই নাটক দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখা গেল সমাজপাড়া মোড়ে ,ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে মহিলারা থেকে শুরু করে সকলে সেই নাটক দেখার উৎসাহ দেখা দিল। সেই নাটকে অনেক সম্মানীয় ব্যক্তি রাও ছিল জনগণের করতালিতে নাটকের মঞ্চ আরো জমজমাট হয়ে উঠছে সেখান।
তিস্তাপাড়ে জমে উঠেছে পিকনিক
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : বছরে প্রথম রবিবারে তিস্তাপাড়ে জমে উঠেছে পিকনিক। রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস । শীতের ঠান্ডাকে উপেক্ষা করে জলপাইগুড়ি তিস্তা নদীরপাড়ে পিকনিকের ঢল।উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসেছে ভোজনরসিক মানুষেরা । নাচে গানের তালে তালা মিলিয়ে সুস্বাদু রকমারি রান্না করে তিস্তা নদীরপাড়ে আনন্দে মেতে উঠে। রবিবার ছিল ছুটির দিন তার মধ্যে কন কনে ঠান্ডায় সব উপেক্ষা করে জলপাইগুড়ির তিস্তাপাড়ে জমে উঠেছে পিকনিক। শীতের এই দিনগুলি হাত ছাড়া করতে চায় না অনেকেই । তাই এদিন সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা সহ দুর দুরান্ত থেকে মানুষেরা পিকনিক করতে ভিড় জমান তিস্তাপাড়ে । কোথাও কালার বেলুন ঝুলিয়ে কোথাও বক্স বাজিয়ে চলছে পিকনিক। পিকনিক করতে আসা চম্পা কংস বণিক বলেন যে তিস্তা পাড়ের শীতের হিমেল হাওয়া উপভোগ করতেই পরিবারের সকলেই পিক নিকের আয়োজন করেছি। পিকনিকে মেনুতে রয়েছে পাঠার মাংস, পাব্দার ঝোল, কাতল কালিয়া, ডাল, পোকড়া, চাটনী ও রসগোল্লা
জলপাইগুড়ি প্রেসক্লাবের অঙ্কন প্রতিয়োগিতা
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :সরস্বতী পূজো উপলক্ষে অঙ্কন প্রতিয়োগিতা রবিবার ফনীন্দ্রদেব বিদ্যালয়ে অনুষ্ঠিত হল। ব্যবস্থাপনায় জলপাইগুড়ি প্রেস ক্লাব। চারটি বিভাগে তিন শতাধিক ছাত্র ছাত্রী প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে। প্রথম বিভাগ নার্সারি থেকে প্রথম শ্রেণীর বিষয় যেমন খুশি । দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর বিষয় পরিবেশ । তৃতীয় বিভাগ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বিষয় জলপাইগুড়ির দেড়শো: সম্প্রীতি সংস্কৃতি । চতুর্থ বিভাগ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় করলা নদী: এখন যেমন । জলপাইগুড়ি প্রেসক্লাবের সকলেই উপস্থিত ছিলেন।
শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
মথুরা মোহন বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎযাপন
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : পুটিমারী মথুরা মোহন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎযাপন উপলক্ষে শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল । এদিন ছাত্রছাত্রীদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান , নৃত্য এবং নাটক মঞ্চস্থ হয়। এছাড়াও আদিবাসী ও নেপালি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষে মূল আকর্ষণ ছিল ব্যান্ড ফাইভ ষ্ট্রিং এর অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে শ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ।
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান মঙ্গলবার মিলন সংঘ মাঠে অনুষ্ঠিত হল । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন উওরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান এসজেডিএ বিজয় চন্দ্র বর্মন, পদ্মশ্রী করিমূল হক, জেলা পরিষদের সভাধিপতি উওরা বর্মন, জেলাশাসক অভিষেক তিওয়ারি , পুলিশ সুপার অভিষেক মোদী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় , ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চাট্যাজি সহ সম্মানীয় ব্যাক্তিবর্গ । এদিনের মঞ্চ থেকে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয় । এছাড়াও আটজনকে সংবধিত করা হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতসবাজী প্রদর্শনের মাধ্যমে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান ।
বণাঢ্যশোভাযাত্রা দিয়ে শুরু হল জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষের অনুষ্ঠান
সংবাদদাতা : ধীমান রায় জলপাইগুড়ি :- জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার বণাঢ্যশোভাযাত্রা অনুষ্ঠিত হল । জলপাইগুড়ি সার্ধশতবর্ষ উৎযাপন কমিটির পক্ষ থেকে। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্ণাঢ্যশোভাযাত্রা মাধ্যমে জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিজয় চন্দ্র বর্মন , জেলা শাসক অভিষেক তেওয়ারী, পুলিশ সুপার অভিষেক মোদী, বিধায়ক খগেশ্বর রায়, পদ্মশ্রী করিমূল হক, চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চাট্যাজি , জিতেন দাস, উমেশ শর্মা সহ বিশিষ্টজনেরা । বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা , কলেজের ছাত্র ছাত্রীরা , স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা , বিভিন্ন ক্লাবের সদস্যরা, নাসিং স্কুলের ছাত্রীরা , আশা কর্মীরা সহ শহরের বাসিন্দারা বণাঢ্যশোভাযাত্রায় অংশগ্রহণ করে।
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
জেলায় সাধ্য শতবর্ষ অনুষ্ঠানের প্রস্তুতি
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি জেলায় সাধ্য শতবর্ষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি ।জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে এই অনুষ্ঠানটি আগামীকাল হতে চলেছে ।এই মিলন সংঘ ময়দানে একটি বিশাল প্যান্ডেল করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে র সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।আগামীকাল সকাল দশটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ অনুষ্ঠানের সূচনা করা হবে
:ফ্রেন্ডস অফ দি সোসাইটি মহম্মদ রফির ও রাজেশ খান্নার জন্মদিন পালন
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :ফ্রেন্ডস অফ দি সোসাইটি জলপাইগুড়ি উদ্যোগে পরিচালিত প্রয়াত সঙ্গীত শিল্পী মহম্মদ রফির ছিয়ান্নবই তম জন্মদিন এবং প্রয়াত বিশিষ্ট অভিনেতা রাজেশ খান্নার আটাত্তর তম জন্মদিনকে স্মরণ করে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার রবিবার আয়োজন করা হল বান্ধব নাট্য সমাজে। এই উপলক্ষে কথা ও গানের মাধ্যমে কিংবদন্তী শিল্পী ও অভিনেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল । এরপর একে একে শহরের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন । অনিমেষ দত্ত গুপ্ত, প্রদীপ দেব, সুব্রত দাস, সুমিত দত্ত সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন । প্রয়াত সঙ্গীত শিল্পী মহম্মদ রফি এবং প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি মনোগ্রাহি আলোচনা উপস্থাপিত করেন আয়োজক সংস্থার মূল উদ্যোক্তা জ্যোতি প্রসাদ রায়। আগামীতে এই ধরনের অনুষ্ঠান করার প্রয়াস নেওয়ার কথা জানান উদ্যোক্তারা ।
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
তিস্তার পারে পিকনিকে জলের অভাব
নিজস্ব ধীমান রায় ,জলপাইগুড়ি :গত চার দিন আগে থেকে তিস্তা পারের পিকনিকে ভিড় ছিল অনেকটাই কিন্তু এ বছরের শেষ রবিবার তিস্তার পারে পিকনিকে তেমনভাবে পিকনিকের দল দেখা যায় নি।পিকনিকে শহর সংলগ্ন ও বাইরের লোকদের দেখা যায়নি মূলত এই কারণে বলে মনে করছেন অনেককেই।এই রবিবার পিকনিকের দল এসেছিল অনেক টাই কম।। যা গত বছরের তুলনায় অনেকটাই কম। এবার পিকনিকে লোক কম হওয়ার কারণ হিসেবে যারা এখানে পিকনিক করতে এসেছেন তারা বলেন তারা বলেন তিস্তা নদীতে পিকনিক করতে আসার কারণ ছিল নৌকা বিহার কিন্তু এবারও নদীতে জল না থাকার জন্য নৌকা বিহার করা যায়নি তাই জলপাইগুড়ি তথা বাইরে থেকে আসা লোকের সংখ্যা অনেকটাই কম ।বেশির ভাগ লোক চলে গেছে বাইরে। এছাড়া অন্য কারণ হিসেবে বলা যেতে পারে যাতে পর্যাপ্ত পরিমাণ কোন ধরনের জলের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা নেই এখানে।যার জন্য এখানে পিকনিক করতে না এসে চলে গেছে বাইরে।
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
স্বর্ণযুগের ক্রীড়াবিদদের প্রকাশ
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি জেলার150 বছর পূর্তি উপলক্ষে সমগ্র জেলার স্বর্ণযুগের ক্রীড়াবিদদের জীবন কৃতি অ্যালবাম ও পুস্তিকা আকারে গেজেট প্রকাশ করা হয়। এতে পৃথিবীও ভারতের কিংবদন্তি বিখ্যাত ক্রীড়াবিদদের ছবি বিভিন্ন স্থানে নোট দেওয়া আছে ।এই কৃতিত্ব সম্পূর্ণ শ্রী চন্দন ঘোষ । দীপুন চক্রবর্তী,ষষ্ঠী বসু রায় ,শংকর দে,সুব্রজিৎ বাগচী এছাড়াও কিড়া সংগঠক অজিত কুমার দাস,কুমার দত্ত এখানে উপস্থিত ছিলেন ।এরাই অ্যলবামগুলো প্রকাশ করেন।
লায়েনস ক্লাব অফ খাদ্য উৎসব
সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি : এবার খাদ্য উৎসবের আয়োজন করল জলপাইগুড়ি লায়েনস ক্লাব অফ জলপাইগুড়ি ও অনুভব হোম।বৃহস্পতিবার থেকে শনিবার পযর্ন্ত চলবে এই খাদ্য উৎসব।আট থেকে দশটি খাদ্যের স্টল থাকছে এখানে।থাকছে চিকেন থেকে শুরু করে বাড়ির হাতে তৈরি বিভিন্ন রকমারি খাবার।জলপাইগুড়ি লায়েনপ ক্লাব অফ জলপাইগুড়ি র প্রাক্তন সভাপতি প্রদীপ চন্দ্র বলেন এই ধরনের খাদ্য মেলার আয়োজন করতে পেরে আমরা সকল শহরবাসী কে এখানে আসার আহবান জানান হচ্ছে
Fashion Show
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : এবারের বড়দিনে ছোটদের নিয়ে ২৫ ও ২৬শে ডিসেম্বর, এই ২দিন ধরে kids Carnival এর আসর বসেছিল জলশহরের RYA খেলার মাঠে। সমাজসেবী সংস্হা আরোহণ এর পক্ষ থেকে আয়োজিত এই বর্নাঢ্য উৎসবের শুভ সূচনা হয় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক মাননীয় রঞ্জন কুমার দাস মহাশয়ের হাত ধরে। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুর রহমান, IC কোতোয়ালী শ্রী বিশ্বাশ্রয় সরকার, chairman in council, jal municipality শ্রী সৈকত চ্যাটার্জী ও আরো অনেকে। সংস্হার পক্ষ থেকে সুদর্শন সাহা জানান - দ্বিতীয় বর্ষে পা রাখা তাদের এই উৎসবের প্রথম দিনে এবারে প্রায় ২৫০ টি ৪- ১৪ বছর বয়সী ছেলে- মেয়ের সাথে সাথে বিভিন্ন হোমের বাচ্চারাও নানারকম মজার খেলাধূলায় অংশ নেয়। দ্বিতীয় দিনে Fashion Showতে অংশ নেয় ১০৭ জন প্রতিযোগী। এছাড়া উল্লেখ্য- বড়দিনকে সামনে রেখে এই উৎসবে Siliguri Greater Lions Eye Hospital এর সহযোগীতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়েছিল, যেখানে ১৮৭জন মানুষ এই পরিষেবা লাভ করেন।














