নিজস্ব সংবাদদাতা ,জলপাইগুড়ি : শ্রী রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের একাদশতম বার্ষিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল পৌরসভার প্রয়াস হল। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এছাড়াও স্বাগত ভাষণ ও বার্ষিক বিবরণী পাঠ ও সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। আলোচনা মায়ের দৈবীরূপ , মায়ের মাতৃভাব, কবিতা পাঠ , গীতিআলেখ্য সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামীজীরা, রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের সম্পাদিকা মিতালী দত্ত , কৃষ্ণা সরকার, তাপসী রায়, সোমা সাহা সহ পাঠচক্রের সদস্যা বৃন্দরা।
Scripture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Scripture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সরস্বতী পূজা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বৃহস্পতিবার সকালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হল। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথীতে এ দেবীর পূজার আয়োজন করা হয়। সারা দেশের ন্যায় হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জলপাইগুড়িতেও পালিত হল বিদ্যার দেবী সরস্বতী পূজা। অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা জানান শিক্ষার্থী ও ভক্তরা। 'বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাংদেহী নমোহস্ততে' এ মন্ত্র উচ্চারণ করে সরস্বতী দেবীর পূজা অর্চনা করেন ভক্তরা। এদিন হিন্দু পরিবারের শিশুদের হাতেখড়ি দেখা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। এদিন পূজো শেষে রামকৃষ্ণ মিশন আশ্রমে শিশুদের হাতেখড়ির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদেরকে নতুন স্লেট ও পেনসিল দিয়ে অক্ষর লেখার আশ্রমের স্বামীজীরা । পূজা শেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজা
নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত সরস্বতী পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিএসএফ ব্যান্ডের অনুষ্ঠান সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে বিএসএফ ব্যাংক ছাড়াও আরও বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে যার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে আজ জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারি মহাশয় এর জন্মদিন সেই জন্মদিন আজ জলপাইগুড়ি প্রেসক্লাবের মঞ্চে সেলিব্রেট করা হবে বলে জানালেন জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি শ্রী শান্তনু কর মহাশয় এছাড়াও সকাল থেকেই রয়েছে ভোগের প্রসাদ খিচুড়ি বিতরণ প্রায় 10,000 মানুষদের জন্য এই আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকের এই অনুষ্ঠান চলবে এবং খিচুড়ি বিতরণ অনুষ্ঠান চলবে এরপর ক্লাবের সদস্যদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং জলপাইগুড়ি প্রেসক্লাবের প্রত্যেক জন সদস্যদের সপরিবারে আমন্ত্রণ রয়েছে আজকের এই দিনে আজ সন্ধ্যা কালীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারি জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি প্রেসক্লাবের সভাপতি সান্তনু কর মহাশয় জানান বিগত তিন বছর ধরে যেভাবে অঙ্কন প্রতিযোগিতা শহর জেলার বিভিন্ন ব্লকের স্কুল গুলোতে পরিদর্শন করে বিশেষ প্রতিমা মন্ডপ সজ্জা আলোকসজ্জা ইত্যাদি বিভিন্ন বিষয় দেখে পুরস্কৃত করা হয় এবারও তার ব্যতিক্রম নেই এ বছরও জলপাইগুড়িতে মোট পাঁচটি ব্লকের স্কুলগুলো কে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সভাপতি শান্তনু কর মহাশয় পাশাপাশি জলপাইগুড়ি আপামর জনসাধারণকে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ও সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাইট- সান্তনু কর (জলপাইগুড়ি প্রেসক্লাব এর সভাপতি)
বাইট- সান্তনু কর (জলপাইগুড়ি প্রেসক্লাব এর সভাপতি)
ফানিন্দ্রদেব বিদ্যালয়ের সরস্বতী পূজা
সংবাদদাতা ,ধীমান রায় ,জলপাইগুড়ি :সরস্বতী হলেন বাংলার আদি বুদ্ধিজীবী কায়স্থ কুলের কুলদেবী । আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই স্কুল , কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজো শুরু হল। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পূজা শুরু হয়। ফনীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্র , শিক্ষক , শিক্ষিকারা অঞ্জলির দিয়ে বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠে ।
সুনিতা বালা সদর বালিকা বিদ্যালয়ের সরস্বতী পূজা
সংবাদদাতা : ধীমান রায় ; জলপাইগুড়ি : সরস্বতীর বিশেষ অর্থ জোতিময়ী। কালক্রমে সরস্বতী হয়ে ওঠেন ভাষার দেবী । সরস্বতী হলেন বাংলার আদি বুদ্ধিজীবী কায়স্থ কুলের কুলদেবী । আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই স্কুল , কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজো শুরু হল। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পূজা শুরু হয়। সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা , শিক্ষিকারা অঞ্জলির দিয়ে বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠে ।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
জমে উঠলো সরস্বতী পূজার বাজার
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সরস্বতী পূজার বাজার জমে উঠেছে জলপাইগুড়িতে। আগামীকাল সরস্বতী পূজা । মঙ্গলবার শহরের বিভিন্ন বাজার গুলোতে ভীড় লক্ষ্য করা গেছে । এদিন শহরের দিনবাজার এলাকায় ফুটপাত সহ বাজার গুলোতে সরস্বতীঠাকুরের ছোট বড়ো প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছে দোকানিরা । সকাল থেকেই বাজার গুলোতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সহ শহরের বাসিন্দারা বাজারে ভীড় জমায় । প্রতিমা থেকে ফলমূল সব কিন্তু ব্যস্ত সকলেই ।
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
বিশ্ব শান্তি প্রার্থনা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:নতুন বছরকে স্বাগত জানিয়ে ক্যান্ডেল লাইট প্রেয়ার মাধ্যমে বিশ্ব শান্তি প্রার্থনা জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চের পক্ষ থেকে ।খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা সকলে চার্চে একত্রিত হয়ে ক্যান্ডেল লাইট প্রেয়ারের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় । এদিন জলপাইগুড়ি জেলার পাশাপাশি সমগ্র দেশের শান্তির জন্য প্রার্থনা রাখা হয়। শতাধিক মানুষের প্রার্থনায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিগত বছরের যে সমস্ত ভুল ক্রুটি হয়েছে সে বিষয়ে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন প্রভু যীশুর কাছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা ।
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
বড়দিনের সন্ধ্যা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বড়দিনের উৎসব উপলক্ষে শুক্রবার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল। পৌরসভার প্রয়াস হলে। রাজ্য সরকারের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ সহয়োগিতায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক অভিষেক তেওয়ারী । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সুনীল আগরওয়াল, সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, উপপৌরপতি পাপিয়া পাল সহ বিশিষ্ট অতিথিরা। নাচ, গান, নাটকের মধ্যে দিয়ে শহরের সাতটি চার্চ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
বণাঢ্য শান্তি মিছিল
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :বড়দিনের উৎসব উপলক্ষে শুক্রবার কদমতলা সংলগ্ন মাদ্রাসামাঠ থেকে বণাঢ্য শান্তি মিছিল অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ সহয়োগিতায় ।বণাঢ্য শান্তি মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।শহরের সাতটি চার্চের প্রতিনিধিরা মিছিল অংশগ্রহণ করে ।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
কালী ঠাকুরের পা বের হওয়ায় চাঞ্চল্যে
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তি ব্যামাগারে কালী মন্দিরে বট ও তমাল গাছের মাঝখান দিয়ে একটি কালী ঠাকুরের পা আকার বের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা এখানে দীর্ঘদিন ধরে কালী মন্দির আছে যার জন্য ঠাকুর এখানে এসেছেন ।তাই তারপা সকলকে দেখা দিচ্ছে। এই নিয়ে ওই এলাকায় সবার মনে আগ্রহ ও কৌতূহল হয় ।সেখানে ভিড় করছে অনেকে মানুষ। কালি ঠাকুর এখানে এসেছেন তাই আগামীতে এখানে পুজোর সাথে মন্দিরে তৈরি হবে
সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তা সেজে
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সান্তা সেজে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে বুধবার বেড়িয়েছেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজস্বী সরকার। শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । শহরের বিভিন্ন এলাকায় হেটে হেটে জাতি দাঙ্গা বিরুদ্ধে সম্প্রীতি বজায় রেখে মানুষে মানুষে ভালোবাসার মেল বন্ধনের উদ্দেশ্যেই সান্তা ক্লজ সেজে সাধারণ মানুষদের বার্তা ছড়িয়ে দিচ্ছি রাজস্বী। শহরের থানামোড়ে থেকে প্রভাতমোড় , মার্চেন্টরোড় , কদমতলা , সমাজপাড়া হয়ে জলশহরে বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেন। শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই ভাবনা ।
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
চার্চে চার্চে দর্শনার্থী ভিড়
সংবাদাতা সুজয় সরকার ,জলপাইগুড়ি: Christ the Redeemer cathedral আসাম মোড়ে অবস্থিত এখানে সন্ধ্যার থেকে এখনে ভিড় জমতে থাকে।বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সৌন্দর্যের রুপ নিয়েছিল এখানে।যিশুখীষস ও তার মা কে মডেল এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল।অন্য দিকে নয়াবসতিতে অবস্থিত ব্যাপটিস চাচেও বিভিন্ন ধরনের আলোক সজজায় সাজানো হয়েছে ।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
শিশুদের সান্তা প্রাক্তন ডাক কর্মী ভোলা মন্ডল
নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি :বড়দিন উপলক্ষে সান্তা সেজে শিশুদের আনন্দ দিতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে উপহার নিয়ে প্রাক্তন ডাক কর্মী ভোলা মন্ডল। শহরের বড়োডাকঘর মোড়ে এদিন ছোট বড় সকলকে উপহার তুলে দেন। শান্তা সেজে রকমারি খেলনা নিয়ে বেড়িয়ে পড়েছে জলপাইগুড়ির সুরিত বা সকলের কাছে ভোলা মন্ডল । বিগত কয়েক বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহর ও তার আশেপাশের বিভিন্ন জায়গায় সান্তা সেজে বিভিন্ন ধরনের উপহার নিয়ে লাল রঙের ঝুলিতে সান্তার টুপি , সান্তার ছোট পুতুল খেলনা,বল, চকলেট নিয়ে বেড়িয়েছেন । সান্তাকে দেখতে পেয়েই বিশেষ করে ছোটরা জড়িয়ে ধরে তাদের পাওনা খেলনা কিংবা চকলেটের জন্য। ভোলা বাবু বলেন সান্তা সেজে শিশুদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের কাজ তার খুবই ভালো লাগে ।
ক্রিসমাসের বাজার
সংবাদদাতা: ধীমানরায় জলপাইগুড়ি :- জমে উঠেছে বড়দিনের বাজার জলপাইগুড়িতে । আগামীকাল পচ্চিশে ডিসেম্বর প্রভু যিশুখ্রিষ্টের জন্মদিন । ইতিমধ্যে জমে উঠেছে ক্রিসমাসের বাজার। শহরের দিনবাজার সহ অন্যান্য এলাকায় ক্রিসমাসের রকমারি আকষর্ণীয় জিনিসের পসরা দিয়ে দোকান গুলি সাজানো হয়েছে । এবছরের মূল আকর্ষণ ড্যান্সিং সান্তা ক্লজ । জলপাইগুড়ি দিনবাজারের এক বিক্রেতা বিকাশ সেন জানান গত বছরের তুলনায় এ বছর চাইনিজ মালের আমদানিও রয়েছে। পাশাপাশি চাহিদাও রয়েছে ভারতীয় কিছু জিনিসের। ব্যাটারি চালিত সান্তা ক্লজ এবছরের বিশেষ আকর্ষণ। সান্তা ক্লজ শুধু ডান্স করবে তাই না সাথে বাজবে মিউজিক। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব স্তরের মানুষই এই দিনটিকে পালন করেন।
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
শ্রীশ্রী সারদা মা 167তম জন্ম তিথি পূজা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হল শ্রীশ্রী সারদা মা 167তম জন্ম তিথি পূজা ।ভোরবেলা মঙ্গলারতি,বেদ মন্ত্র,বিশেষ পুজো,শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ,লীলাগীতি,আমাদের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামীশিবপ্রেমনন্দজী মহারাজ,ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়েছিল।
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
প্রাক বড়দিন উৎসব
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি: জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ এর পক্ষ থেকে প্রাক বড়দিন উৎসব পালন করা হল শনিবার জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে । অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় , ডক্টর রজত ভট্টাচার্য্য, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার , ডক্টর পি এন সাহা সহ শহরের বিভিন্ন চার্চের পাদ্রিরা । নাচ গান ঐশ্বরিক বাণীর মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান হয় । স্পিকার হিসেবে ছিলেন পাস্টার বিপ্লব সরকার এছাড়াও কলকাতা থেকে আগত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ববি দাস কলকাতার আগাপে চার্চের পাস্টার।
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
চার্চে বড়দিন
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সেন্ট মাইকেল এন্ড অলএঞ্জেলস চার্চে বড়দিনের প্রাক মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার । ডিসেম্বর মাস পড়া মাত্রই যীশু খ্রিস্টের জন্মদিনের আগেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আনন্দ উৎসবে মেতে উঠে সকলেই। শহরের মানুষেরাও এই আনন্দ উৎসবে সামিল হয়। নাচে গানে, ঈশ্বরের বাক্য পাঠে বিশ্ব শান্তির প্রার্থনা এবং আরাধনায় মেতে উঠে সকলে।
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
কাত্যায়নী পূজা
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :
কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি তে।দীর্ঘ বছর ধরে জলপাইগুড়ি র রায়কত পাড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই পুজোটি করে আসছেন।প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে।এরপর ভারতে চলে এসে এই পুজোর সূচনা করেন।বিভিন্ন নিয়ম নিষ্ঠার সাথে সপ্তমী থেকে দশমী দূগাপুজোর এক নিয়ম মেনেই এই পুজো করে থাকেন।সকাল থেকে শুরু হয় এই পুজো।










