নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। স্থান ইনকাম ট্যাক্স অফিস প্রাঙ্গণ। তিনটি বিভাগে ভারতীয় লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগ ক প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, বিভাগ খ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী।এদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে জলশহরে বাসিন্দারা ভীড় জমায়।
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
জেলা পরিষদ পক্ষ থেকে অনুভব হোমের আবাসিকদের পিকনিক
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :অনুভব হোমের আবাসিকদের নিয়ে পিকনিকের আয়োজন করলো রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদ। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিনের পিকনিক। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ও সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন । অনুভব হোমের চুয়ান্ন জন আবাসিকদের নিয়ে শিক্ষা মূলক ভ্রমণ এর পাশাপাশি পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের মেনু ছিল ভাত, ডাল,আলুর চিপ্ স , মাছ , মাংস , চাটনি মিষ্টি ।
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
ফিস ফুড মেলা
সংবাদাতা সুজয় রায় ,জলপাইগুড়ি :জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে শুরু হয়েছে ফিস ফুড মেলা । জলপাইগুড়ির ফিসার হোলসেল মার্চেন্ট আসোসিয়েশনের উদ্যগে ২৪ শে জানুয়ারী থেকে ২৬ শে জানুয়ারী শুরু হয়েছে মেলা। আর সেই মেলায় বাংলাদেশের যেমন এসছে ডাকাই জামদানি শাড়ি, বাংলাদেশের খেজুর গুড়, বাংলাদেশের ইলিশ মাছ । ইলিশ মাচ্ছ ব্যাবসায়ী বিস্বজিৎ দাস বলেন পেট্রোপল সিমান্ত দিয়ে এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের তিন টন বাংলার ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল । প্রতিদিনই মেলায় বিক্রি চলছে। ১২০০ গ্রামের সাইজ প্রতি কেজি-- ১৫০০/ টাকা, ১ কেজি ওজনের দাম ১২০০/ টাকা দরে দেদার বিক্রি হচ্ছে। মেলায় আসা মিহির সেনগুপ্ত বলেন মেলায় আসা এক মাত্র বাংলার ইলিশের জন্য ই। ইলিশ কিন বো না তা কি হয়। বাংলার ইলিশের পাশাপাশি খেজুড় গুড়ের ও চাহিদা তুঙ্গে । বাংলাদেশের খেজুর গুড় ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
দুঃস্থ ও গরিব শিশুদের বনভোজন করালেন রাজু জোকার
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :দুঃস্থ ও গরিব শিশুদের নিয়ে বৃহস্পতিবার বনভোজনে মেতে উঠলেন সমাজসেবী সুরেন্দ্র মণ্ডল। জলশহরের সবাই তাঁকে রাজু জোকার বলেই চেনে। বিগত সাত বছর ধরে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে এই ভাবেই তাদের মুখে একটু হাসি ও আনন্দ দিতে বনভোজনে মেতে ওঠেন। এদিন তিস্তাপাড়ের এক নম্বর স্পারে বনভোজনের আয়োজন করা হয়। এছাড়াও ভিক্ষাজীবিকার সঙ্গে যুক্ত মানুষেরা বনভোজনের আনন্দে মেতে উঠে। মেনু ছিল ভাত , মাংস , মাছ, দই ও মিষ্টি।
সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
উওরবঙ্গ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :উওরবঙ্গ উৎসব উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। আয়োজক উওরবঙ্গ উন্নয়ন বিভাগ । এদিনের শোভাযাত্রাটি আই এম এ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আগামী একত্রিশে জানুয়ারি পযর্ন্ত চলবে উওরবঙ্গ উৎসব । উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তেওয়ারী, পুলিশ সুপার অভিষেক মোদী , সমাজসেবী কৃষ্ণ কুমার কল্যাণী সহ শহরের বিশিষ্টজনেরা। এদিনের শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করার পর সরোজেন্দ্রদেব রায়কত কলা কেন্দ্রে সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে উওরবঙ্গ উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




