Body and health লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Body and health লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০

রোড সেফটি সপ্তাহ উদযাপন উপলক্ষে চক্ষুপরিক্ষা শিবির

রোড সেফটি সপ্তাহ উদযাপন উপলক্ষে চক্ষুপরিক্ষা শিবির


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :একত্রিশ তম রোড সেফটি সপ্তাহ উদযাপন উপলক্ষে চক্ষুপরিক্ষা শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হল।  সদর ট্রাফিক গার্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে। স্থান সদর ট্রাফিক অফিস। এগারো জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পযর্ন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে  রোড সেফটি সপ্তাহ। এদিনের চক্ষুপরিক্ষা শিবিরের সূচনা করেন  ট্রাফিক ডিএসপি  মলয় কুমার দাস । এছাড়াও উপস্থিত ছিলেন  আইসি কোতয়ালি বিশ্বাশ্রয়সরকার,  সদর  ট্রাফিক ওসি শান্তা শিল  সহ অন‍্যান‍্যরা পুলিশ আধিকারিকেরা। এদিনের  চক্ষুপরিক্ষা শিবিরটি  শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের প্রতিনিধিরা পরিচালনা করেন।  এদিনের শিবিরে বিভিন্ন গাড়ির চালক সহ সাধারণ মানুষ এবং পুলিশ কর্মী উপস্থিত হয়ে চক্ষুপরিক্ষা করান।
                                                                                      

সোমবার, ৬ জানুয়ারি, ২০২০

জটিল রোগে আক্রান্ত আল্পনা পাশে দাঁড়ালো প্রকাশ ফাউন্ডেশন

জটিল রোগে আক্রান্ত আল্পনা পাশে দাঁড়ালো প্রকাশ ফাউন্ডেশন


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :অগ্নাশয়ের জটিল রোগে আক্রান্ত জলপাইগুড়ির শানু পাড়ার বাসিন্দা আল্পনা চক্রবর্তী চিকিৎসা সাহায্য চেয়েছিলেন প্রকাশ ফাউন্ডেশনের কাছে। সেইমতো আগামীকাল পিজি হাসপাতালে শুরু হবে তার চিকিৎসা। কোলকাতা যাওয়ার জন্য তাদের তিনটি টিকিট করে দেই আমরা। আমাদের আবেদনে এই পরিবারের জন্য কোলকাতায় বিধায়ক আবাসে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেন জলপাইগুড়ির মাননীয় বিধায়ক ড. সুখবিলাস বর্মা। এদিন কোলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তারা। আগামীকাল কোলকাতায় আমাদের সদস্য রোগীকে পিজি হাসপাতালে নিয়ে যাবেন।
                                                                                       




সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

সংঘ ক্লাবে বিনামূল্যে চিকিৎসা শিবির

সংঘ ক্লাবে বিনামূল্যে চিকিৎসা শিবির


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ উপলক্ষে সোমবার জলপাইগুড়ি সংঘ ক্লাবে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল ।শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শিবির আয়োজন হয় ।বিভিন্ন রক্ত ,সুগার টেষ্ট, ইত্যাদিপরীক্ষা করা হয় এখানে।  বিনামূল্যে শিবিরটি চলে এখানে। 200 মানুষ এখানে অংশগ্রহণ করেছে বিনামূল্যে তাদের চিকিৎসা ওষুধ দেয়া হয় ।ক্লাবের সম্পাদক তরুণ মজুমদার বলেন এই ধরনের শিবির তারা বছরে অনেকবারই করে থাকেন আগামীদিনেও  করে যাবেন
                                                                                  



বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

দ্বিতীয়বর্ষে kids carnival আরোহনের উদ্যোগে

দ্বিতীয়বর্ষে kids carnival আরোহনের উদ্যোগে


নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :আজ বড়দিন উপলক্ষ্যে, আরোহণ নামের স্বেচ্ছাসেবী সংস্হার পক্ষ থেকে রায়কতপাড়া ইয়ং এ্যাসোসিয়েশনের খেলার মাঠে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল kids carnival এর। দ্বিতীয়বর্ষে অনুষ্ঠানে শিশুদের মধ্যে ইতিমধ্যেই খুব জনপ্রিয়। সারাদিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে ৪- ১৪ বছর বয়সী প্রায় ২৫০টি   শিশু বিভিন্ন অভিনব এবং মজাদার খেলায় অংশগ্রহণ করে।  অনুষ্ঠানের শুভ সূচনা হয় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস এর হাত ধরে। এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জলশহরের বিভিন্ন সুপরিচিত ব্যক্তিত্ব।শুধুমাত্র খেলাধূলাই নয়, আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের পরিচালিত চক্ষু পরীক্ষা শিবির। আরোহণ এবং জলপাইগুড়ি লায়ন্স ক্লাব জেনেসিস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ জন পরিষেবা প্রাপ্ত হন।
                                                                               



রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশনের  রক্ত দান শিবির

পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশনের রক্ত দান শিবির


সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি :রবিবার রক্ত দান শিবির অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় গুরজাংঝোড়া ব্লিডিং ।পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি শাখার উদ্যোগে এই রক্ত দান শিবির টি আয়োজন করা হয় ।এই শিবির টিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ত দেবার জন্য যথেষ্ট উৎসাহিত দেখা গেছে। জলপাইগুড়ি সদর হসপিটালের চিকিৎসক সঞ্জিতা ব‍্যানাজি  উপস্থিতে এই শিবির টি অনুষ্ঠিত হয় । রবিবার শিবিরটির উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল‍্যানি।